এতদ্বারা অত্র বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু সকল শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা-এর বিজ্ঞপ্তি (স্মারক নং- ৩১২/২০২৫, তারিখ: ২২/১২/২০২৫ খ্রি.) মোতাবেক এসএসসি পরীক্ষা ২০২৬ এর ফরম পূরণ কার্যক্রম শুরু হয়েছে।
শিক্ষাবোর্ড নির্ধারিত সময়ের মধ্যে নির্ভুলভাবে অনলাইনে তথ্য এন্ট্রি ও সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের সুবিধার্থে, অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগামী ০৯ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখের মধ্যে আবশ্যিকভাবে অফিসে যোগাযোগ করে ফরম পূরণের নির্ধারিত ফি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।
(বি:দ্র: অনিয়মিত, জিপিএ উন্নয়ন এবং এক থেকে চার বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের ফি এর হার ভিন্ন হবে। তাদেরকে অফিসে যোগাযোগ করে সঠিক ফি জানার অনুরোধ করা হলো।)
প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশাবলি:
- ২০২৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত স্কুলের সকল বকেয়া বেতন ও সেশন চার্জ পরিশোধ করতে হবে ।
- রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি।
- অনলাইনে ডাটা এন্ট্রির পর টেমপোরারি ও চূড়ান্ত তালিকায় স্বাক্ষর করে ফরম পূরণ নিশ্চিত করতে হবে।
বিশেষ সতর্কতা: নির্ধারিত তারিখের (০৯/০১/২০২৬) পর কোনোক্রমেই ফরম পূরণের ফি বা কাগজপত্র গ্রহণ করা হবে না। বিলম্ব ফি এড়াতে এবং শেষ সময়ের জটিলতা নিরসনে যথাসময়ে ফরম পূরণ করার জন্য বলা হলো। উল্লেখ্য, বোর্ড নির্ধারিত সময়ের পর ফরম পূরণের আর কোনো সুযোগ থাকবে না ।
সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল কামনা করছি।
আদেশক্রমে,
/স্বাক্ষরিত
(মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়া)
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
আজিয়ারা উচ্চ বিদ্যালয়
নাঙ্গলকোট, কুমিল্লা।
